সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 47 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদে নারী ও শিশুদের জন্য আরও মানবিক, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো মাতৃদুগ্ধ কর্ণার ও মহিলাদের পৃথক নামাজের স্থান চালু করা হয়েছে| বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসক (ডিসি) মোঃ আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে এ দুটি সেবার উদ্বোধন করেন|
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জনবান্ধব প্রশাসনের অংশ হিসেবে উপজেলা পরিষদে আগত শিশু সন্তানসহ মায়েদের জন্য নিরিবিলি, নিরাপদ ও ¯^াস্থ্যসম্মত পরিবেশে মাতৃদুগ্ধ পান করানোর ব্যবস্থা এবং নারীদের জন্য পৃথক নামাজ আদায়ের স্থান নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন|
সংশ্লিষ্টদের মতে, সরকারি সেবা গ্রহণে আসা নারী ও শিশুদের প্রয়োজন বিবেচনায় নিয়ে গৃহীত এ উদ্যোগ জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| এটি কেবল অবকাঠামোগত সংযোজন নয়, বরং নাগরিকবান্ধব ও সংবেদনশীল প্রশাসনিক সেবা নিশ্চিত করার একটি কার্যকর পদক্ষেপ|
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ| এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন| অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেন, “সরকারি দপ্তরে আগত নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায?িত্ব| জনসেবাকে আরও মানবিক ও নাগরিকবান্ধব করতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার|”
উদ্বোধন শেষে জেলা প্রশাসক নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবীনগর পৌরসভা ও নবীনগর থানা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন|
Posted ৫:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah