শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনব কৌশলে শরীরে গাঁজা বহন, ৬ কেজিসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

অভিনব কৌশলে শরীরে গাঁজা বহন, ৬ কেজিসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শরীরের সঙ্গে কসটেপ দিয়ে গাঁজা বেঁধে বহনের সময় ৬ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার শিবপুর পুলিশ ক্যাম্পের একটি দল শিবপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শরীরের সঙ্গে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের লিজা আক্তার, মায়া আক্তার ও নার্গিছ আক্তার এবং একই উপজেলার সিঙ্গারবিল গ্রামের রানা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লিজা আক্তারের বিরুদ্ধে পূর্বে দুটি এবং মায়া আক্তারের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও কারবার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ২:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া