মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ১৫ কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

নবীনগরে ১৫ কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) উপজেলার থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ‘পড় তোমার প্রভুর নামে’ প্রতিপাদ্যে উস্তাদ হাসান আলী খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেধাবৃত্তি কর্মসূচিতে থোল্লাকান্দি, কুলাশিন, মানিকনগর, বড়িকান্দি ও কাদৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। নির্বাচিত ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে অতিথিরা মেধাবৃত্তির সম্মাননা, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সলিমগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি দেওয়ান আফতাবুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থার সহসভাপতি, সাবেক এনএসআই কর্মকর্তা এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুলসংগীত শিল্পী করিম হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নুর মোহাম্মদ শিকদার মিঠু।

স্বাগত বক্তব্য দেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু। এছাড়া বক্তব্য দেন থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আমির ফয়সাল, থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বাবুল, ব্যবসায়ী মোহাম্মদ আলী এবং অভিভাবক প্রতিনিধি শিক্ষক উজ্জ্বল ভৌমিক।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষা অর্জনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।

আলোচনা সভায় বক্তারা উস্তাদ হাসান আলী খাঁনের শিক্ষা ও সমাজসেবামূলক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতেও এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া