সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট, ৭ ধাপে নির্বাচন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট, ৭ ধাপে নির্বাচন

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রাথমিকভাবে সাত ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোটের মাধ্যমে শুরু হতে পারে এবারের ইউপি নির্বাচন।

সোমবার কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সোমবার সকালে কমিশন সভা করে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা করেছি। সাত ধাপে ভোট করার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে মো. সানাউল্লাহ জানান, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপের ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ ছাড়া চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

তবে ভোটের সম্ভাব্য সময়সূচি জানানো হলেও আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

Posted ১:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া