সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান, জাতিসংঘে কী বলবেন প্রধানমন্ত্রী?

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান, জাতিসংঘে কী বলবেন প্রধানমন্ত্রী?

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি।

নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর জাতিসংঘ কর্মসূচি বিস্তারিত জানানো হবে। আমরা সম্ভবত ২১ তারিখ রওনা হবো এবং ২৬ তারিখ পর্যন্ত নিউইয়র্কে থাকব।’

প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভিশন তুলে ধরবেন। নতুন বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, সে পরিকল্পনাও বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে সরকারে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ নিয়ে তার ভিশন বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রীর ভাষণে বিশ্বশান্তি, টেকসই সমাধান ও সংঘাত নিরসনে বাংলাদেশের ভূমিকার বিষয়ও গুরুত্ব পাবে।

পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ, স্থানীয় অর্থনীতিতে মানুষের আকাঙ্ক্ষা তৈরি, নীতিগত উদ্যোগ, জলবায়ু নিরাপত্তা এবং জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলোও উঠে আসতে পারে।

সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কার কার সঙ্গে বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক অনেক সময় শেষ মুহূর্তেও নির্ধারিত হয়। তাই বৈঠকের তালিকা চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

Facebook Comments Box

Posted ৬:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া