চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 347 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন ‘পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন’–এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সংগঠনটির ২০২৫-২০২৬ মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকর কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে সদস্যদের মাঝে ছিল উৎসবের আমেজ।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে তন্ময় আহমেদকে সভাপতি ও আশিকুল হক আফনানকে সাধারণ সম্পাদক মনোনীত করে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি মনোনয়ন করা হয়েছে কাশেম মিয়া, ইয়াছিন চৌধুরী ও জাকির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন করা হয়েছে শেখ রাসেল মিয়া ও শেখ মাসুম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তানভীর ইসলাম আনোয়ার এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম।
এছাড়া কোষাধ্যক্ষ জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক বাপ্পি চৌধুরী, প্রচার সম্পাদক রবিন চৌধুরী, উপ-প্রচার সম্পাদক রাকিব হাসান রাজা, তথ্য ও প্রকাশনা সম্পাদক ফাহিমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন, নারী বিষয়ক সম্পাদক সনিয়া ইসলাম, ক্রীড়া সম্পাদক সফিউল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শান্ত খন্দকার, ক্যাম্পেইন সম্পাদক বাঁধন, প্রশিক্ষণ সম্পাদক তিতন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হুজাইফা ইবনে সাদ ও সমাজকল্যাণ সম্পাদক আরমান হোসাইনসহ মোট ২৯ জন নির্বাহী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি তন্ময় আহমেদ বলেন, আমরা শুধু রক্তদানেই সীমাবদ্ধ নই, বরং সমাজের সকল কল্যাণমূলক কাজে অবদান রেখে আসছি। আমাদের উপজেলাকে এগিয়ে নিতে আরও অনেক পরিকল্পনা রয়েছে আমাদের । সবার সহযোগিতায় নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে চাই।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah