সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট | 54 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়নের নুরপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নূরপুরে রাস্তা ও খালের জায়গার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের মামলার রায়ের আলোকে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়। এর মধ্যে ১৮টি পাকা-সেমিপাকা ঘর ও এবং টিনশেডের দোকান ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
সাহেল আহমেদ বলেন, সরকারি খাস জায়গায় খাল শ্রেণির জায়গার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে মামলার রায়ের ভিত্তিতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah