রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক নিহত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় ড্রাম ট্রাকের চাপায় নাসির মিয়া (২২) নামে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

৫ এপ্রিল রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার মালিহাতা গ্রামের শ্রীডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাসির মিয়া একই উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকার কুতুব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা অভিমুখী একটি ড্রাম ট্রাক বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চালক নাসির মিয়া। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৭:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!
(128 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া