শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর পর ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

১৫ বছর পর ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

প্রায় ১৫ বছর আগে ভুলবশত কম দেওয়া ১০০ টাকা ফেরত দিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া উপজেলার খড়মপুরে ছুটে গেলেন বৃদ্ধ শমসের আলী। তাঁর এই সততার ঘটনা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

শুক্রবার সকালে শমসের আলী আখাউড়া পৌর এলাকার খড়মপুর গ্রামের বাসিন্দা ও খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম.এন.এইচ. খাদেম দুলালের বাড়িতে গিয়ে ওই টাকা পরিশোধ করেন।

শমসের আলী জানান, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানো-সংক্রান্ত একটি লেনদেনের সময় তিনি ভুলবশত ১০০ টাকা কম দিয়েছিলেন। বিষয়টি দীর্ঘদিন ধরে তাঁর মনে ছিল। পরে জানতে পারেন, দুলাল খাদেম শুক্রবারে বাড়িতে আসেন। তাই সুযোগ পেয়ে তিনি পাওনা টাকা পরিশোধ করতে যান।

তিনি বলেন, “এক টাকা হোক কিংবা ১০০ টাকা—অন্যের পাওনা পরিশোধ করা মানুষের দায়িত্ব। তাই এত বছর পর হলেও টাকাটি ফেরত দিতে এসেছি।”

এ বিষয়ে এম.এন.এইচ. খাদেম দুলাল বলেন, “এত বছর আগের লেনদেনের বিষয়টি আমার মনে নেই। অনেক সময় টাকা গুনে না রাখায় এমনটি হয়ে থাকতে পারে। তিনি এসে ১০০ টাকা দিলে আমি তা গ্রহণ করে আবার তাঁর হাতেই ফিরিয়ে দিই এবং বলি, টাকাটা দিয়ে কিছু খেয়ে নেবেন।”

১৫ বছর পর মাত্র ১০০ টাকা ফেরত দিতে শমসের আলীর এই উদ্যোগ সততা, নৈতিকতা ও দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(519 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া