বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   596 বার পঠিত

আখাউড়ায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হোসাইন নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ওই শিশুর নানীসহ তিনজন। নিহত হোসাইন আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকার রিপন মিয়ার ছেলে।

আজ ১১ জুন মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে জেলার সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের পুষ্প আক্তার ও কসবা উপজেলার ঘুরিয়ারুপ গ্রামের মিঠু মিয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, উপজেলার তন্তর এলাকায় কুমিল্লা অভিমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নানীর কোলে থাকা এক শিশু মারা যায়। আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় প্রাইভেটকার ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৩:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(541 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া