বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ-৫ পেল সাংবাদিককন্যা রওনক, স্বপ্ন এখন মানুষের সেবা করা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

জিপিএ-৫ পেল সাংবাদিককন্যা রওনক, স্বপ্ন এখন মানুষের সেবা করা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক মো. সাইফুল ইসলামের মেয়ে রওনক ইসলাম।

রওনক পৌর শহরের নাছরিন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছে। তার বাবা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বাংলা টিভির প্রতিনিধি। মা একজন গৃহিণী।

রওনকের এ সাফল্যে মা-বাবা, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার কৃতিত্বে পরিবারের পাশাপাশি বিদ্যালয়েরও মুখ উজ্জ্বল হয়েছে।

সাফল্যের অনুভূতি জানিয়ে রওনক ইসলাম বলেন, ‘আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে অসহায়, গরিব-দুঃখী মানুষের সেবা করতে চাই। এ জন্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদেরসহ সবার কাছে দোয়া চাই।’

নিজের সাফল্যের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা জানিয়ে রওনক বলেন, ‘ছোটবেলা থেকেই মা-বাবা আমার পড়াশুনাসহ সব কিছুতে খেয়াল রেখেছেন। বাবা-মায়ের প্রচেষ্টায়, বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং নিজের ইচ্ছের কারণেই আজ ভালো ফলাফল অর্জন করেছি।’

এদিকে রওনকের সাফল্যে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন আখাউড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিক সাইফুল ইসলাম জানান, তিনি ভীষণ আনন্দিত। তিনি দেশবাসীর কাছে তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন।

আখাউড়া নাছরিন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক বলেন, ‘রওনক ইসলাম একজন মেধাবী শিক্ষার্থী। সে নিয়মিত বিদ্যালয়ে আসত। পড়াশুনার প্রতি যথেষ্ট মনোযোগী ছিল। আমরা সব সময় তাকে সহযোগিতা করেছি। সে এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।’

Facebook Comments Box

Posted ৬:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!
(166 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া