শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   280 বার পঠিত

গাজীপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল। জাতিকে মুর্খ ও নেতৃত্বহীন করে তারা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। শিক্ষকরা দুর্নীতি করেন তা একসময় আমরা ভাবতেও পারি নাই। কিন্তু বিগত আওয়ামী আমলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রীতিমত দুর্নীতির প্রতিযোগিতা হয়েছে।

আজ ৫ জুলাই শনিবার সকাল ১০টায় গাজীপুর মহানগরীর টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যাণ্ড কলেজ প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সফিউদ্দিন সরকার একাডেমি অ্যাণ্ড কলেজ ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসান উদ্দিন সরকার আরো বলেন, আমি গাজীপুরে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পেছনে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না। শুধু সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এলাকার জঙ্গল পরিষ্কার করে শিয়াল তাড়িয়ে এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছি। কিন্তু আওয়ামী লীগ এসে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল। তারা বিগত ১৬ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গেছে। দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে জাহিলী যুগে নিক্ষেপ করতে চেয়েছিল।

সফিউদ্দিন সরকার একাডেমি অ্যাণ্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. মুহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জি. এম. ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) ডা. মাহাবুবুর রহমান, পরিচালক কর্নেল (অব.) ডা. সাজ্জাদ আহম্মেদ এ কে খান জিলানী, বাংলাদেশ ফেডারেশন অব ডেণ্টাল সাইন্সের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রুমি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. মাহাবুবুল আলম শুক্কুর।

Facebook Comments Box

Posted ১২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!
(160 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া