শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন নিয়ন্ত্রণে

সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   250 বার পঠিত

চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় অবস্থিত জ্যান্ট এক্সেসরিজ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আজ ১১ জুলাই শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত ঘটে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ব্যাপকতা বেশি থাকায় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ ১১ জুলাই শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগা কারখানাটি ছিল ফোমের। পরে এই আগুন আশপাশের ভবনেও ছড়ায়। চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) জ্যান্ট অ্যাক্সেসরিজের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!
(160 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া