শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাকৃতিক জলাধার ও পুকুর ভরাট করা যাবে না: এমপি শ্যামল

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত

প্রাকৃতিক জলাধার ও পুকুর ভরাট করা যাবে না: এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, প্রাকৃতিক জলাধার ও পুকুর ভরাট করে কোনো আবাসন প্রকল্প নির্মাণ করতে দেওয়া হবে না। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জলাধার সংরক্ষণ অত্যন্ত জরুরি।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে নিজ বাসভবনে সদর ও বিজয়নগর উপজেলার সংযোগ সড়ক সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশের কৃষিজমি ও জলাধার ভরাট করে আবাসন প্রকল্প নির্মাণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের দেওয়া স্মারকলিপি গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

এমপি শ্যামল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে—প্রাকৃতিক জলাধার ও পুকুর ভরাট করা যাবে না। পরিবেশ আইনেও এ ধরনের জলাধার ভরাটের অনুমোদন নেই।

তিনি বলেন, তিতাস নদীর পূর্বপাশের এলাকাটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার। বর্ষা মৌসুমে সেখানে পানি জমে, যা এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো অবস্থাতেই ওই এলাকায় জলাধার ভরাট করে আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কিছু ভূমিদস্যু ও অসাধু চক্র ব্যক্তিস্বার্থে জলাধার ভরাটের চেষ্টা করছে। তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার ভরাট করে কোনো আবাসন প্রকল্প গড়ে তুলতে দেবেন না বলেও জানান।

স্মারকলিপিতে স্বাক্ষরকারী জমির মালিকদের পক্ষে বক্তব্য দেন মো. বশির আহমেদ, আনোয়ার হোসেন, ইউসুফ মিয়া, রমজান মিয়া, আনিসুর রহমান এবং হাজি মনু মিয়া মেম্বার। তারা জনস্বার্থে প্রস্তাবিত উপ-শহর প্রকল্প থেকে সরে আসার দাবি জানান।

Facebook Comments Box

Posted ১:২১ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!
(160 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া