শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রমের টাকায় চট্টগ্রামে একাধিক বিলাসবহুল প্রাসাদ : উৎস যাচাইয়ের দাবিতে জেলা প্রশাসক বরাবর খোলা চিঠি

বিশেষ প্রতিনিধি :   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   82 বার পঠিত

আশ্রমের টাকায় চট্টগ্রামে একাধিক বিলাসবহুল প্রাসাদ : উৎস যাচাইয়ের দাবিতে জেলা প্রশাসক বরাবর খোলা চিঠি

চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কার্যকরী সভাপতি সজীব সিংহ রুবেলের নিয়মিত আর্থিক আত্মসাৎ জমি দখল ও প্রতিষ্ঠান লুটপাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন।

চট্টগ্রাম জেলা সৎসঙ্গের শান্তপ্রিয় ও সাধারণ ভক্তবৃন্দ অত্যন্ত বিনীতভাবে জানাই যে আমাদের প্রতিষ্ঠানটি বর্তমানে একজন অসাধু ব্যক্তির কবলে পড়ে ধ্বংসের দিকে যাচ্ছে। আপনি সিলেট জেলায় যেভাবে দায়িত্ব নিয়ে একটি প্রতিষ্ঠানকে শৃঙ্খলায় এনেছিলেন ঠিক সেই আদর্শ অনুসরণ করে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড় আশ্রমকেও শৃঙ্খলা ও স্বচ্ছতার আওতায় আনার জন্য আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি।

সজীব সিংহ রুবেল বর্তমানে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে নিম্নলিখিত গুরুতর অভিযোগ রয়েছে।

প্রতি মাসে আশ্রম থেকে প্রায় ২০ লক্ষ টাকা উত্থিত হয়। এর মধ্যে নামমাত্র অংশ প্রতিষ্ঠানের ফান্ডে জমা দিয়ে বাকি বৃহৎ অংশ তিনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন।

আশ্রমের ইট সিমেন্ট রং বালি ইত্যাদি উপকরণ নিয়ে নিজের ব্যক্তিগত বাড়ি নির্মাণ করেছেন। আশ্রমের টাকায় পাবনা সফর পরিবারের ভ্রমণ ও বিলাসিতা চালিয়ে যাচ্ছেন।

তিনি ঘাটফরহাদবেগ ও দেওয়ানজি পুকুরপাড় এলাকায় বিশাল বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন যার অর্থের উৎস মূলত আশ্রমের ফান্ড।

তিনি একজন চিহ্নিত ভূমিদখলকারী ও ভূমি দস্যু। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন ভূমি মন্ত্রী নিজ হাতে তাঁকে বেধড়ক মারধর করে জেলে পাঠিয়েছিলেন।

যে সরকার ক্ষমতায় আসে তিনি সেই সরকারের লেবাস ধারণ করেন। বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনসহ নানা ঘটনায় তাঁর নামে একাধিক মামলা হয়েছে।

তিনি অত্যন্ত ধুরন্ধর ও চতুর প্রকৃতির। মুখে ঠাকুরের নাম ও ভক্তির কথা বললেও বাস্তবে আশ্রমের টাকা আত্মসাৎ ক্ষমতার অপব্যবহার ও স্বজনপোষণ করে চলেছেন। ফলে সাধারণ ভক্তরা আতঙ্কিত ও হতাশ।

আমাদের আবেদন :
মাননীয় জেলা প্রশাসক মহোদয় সিলেটের ন্যায় চট্টগ্রাম জেলা সৎসঙ্গকেও অনিয়মমুক্ত ও শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য আপনি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। আশ্রমের টাকার সঠিক হিসাব-নিকাশ ব্যয়ের বিবরণী এবং তাঁর ব্যক্তিগত সম্পদের উৎস যাচাই করা অত্যন্ত জরুরি।

আমরা সাধারণ ভক্তবৃন্দ আপনার ন্যায়পরায়ণতা ও দ্রুত হস্তক্ষেপের প্রত্যাশায় রইলাম।

Facebook Comments Box

Posted ২:০০ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া