মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামলের শহরের পুনিয়াটস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম মো. আরিফ এবং জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া