শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বিকল্প সড়ক ভেঙে যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   561 বার পঠিত

আখাউড়ায় বিকল্প সড়ক ভেঙে যান চলাচল ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

গতকাল ২৭ মে সোমবার রাত ৩টার দিকে পৌর এলাকার দেবগ্রামের ওই সড়ক ভেঙে ধরখার-আখাউড়া-স্থলবন্দর সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কটি আখাউড়ার প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। বিকল্প সড়ক বন্ধ হয়ে যান চলচাল না করতে পারায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আজ ২৮ মে মঙ্গলবার বেলা পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কটি দিয়ে যান চলাচলে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে আসা পানির তোড়ে সোমবার রাত তিনটার দিকে বিকল্প সড়কটি ভেঙে যায়। এ অবস্থায় নির্মাণাধীন সেতুর উপর দিয়ে লোকজন পার হচ্ছে। তবে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, মূলত পানি যাওয়ার জন্য মাত্র দু’টি পাইপ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার বলা হচ্ছিল যে অন্তত চারটি পানি দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা হয়। তারা কথা না শোনায় এমনটা হয়েছে।

কথা হয় সেখানে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজের প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, তারা প্রয়োজন মতোই পাইপ দিয়েছিলেন। কিন্তু পানির প্রবাহ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। দু’একদিনের মধ্যে ঢালাই কাজ শেষ করলে নতুন সেতু হালকা যানের জন্য খোলে দেওয়া হবে বলে তিনি জানান।

তবে আপাতত কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(541 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া