রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   552 বার পঠিত

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়া উপজেলায় পুকুরে ডুবে তাইফ নামে সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৬ জুন রবিবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাইফ ওই গ্রামের দুবাই প্রবাসী জায়েদ মিয়ার ছেলে।

সে স্থানীয় একটি মাদরাসায় পড়তো। ঈদের আগের দিন ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছেন মা। বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন তিনি। ঈদের সকল আনন্দ যেন ফিকে হয়ে গেছে।

জানা যায়, তাইফকে নিয়ে তার মা ঘুমিয়ে ছিলেন। সকালে কখন সে ঘুম থেকে উঠে যায় টের পায়নি মা। ঘুম থেকে উঠে ছেলেকে না দেখে এদিকে সেদিক খুঁজতে থাকে মা। কিছু সময় পর ভারত সীমান্ত সংলগ্ন একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন।

খবর পেয়ে সেখানে গিয়ে ছেলের মৃতদেহ পানিতে ভাসতে দেখে মা। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যৃবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার আরএমও (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ লুৎফর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(520 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া