শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে : শ্যামল এমপি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে : শ্যামল এমপি

ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে।

তিনি শনিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সংস্কারকৃত শিশু ওয়ার্ড ও পেইন ওয়ার্ড উদ্বোধন শেষে শহীদ ডাঃ মিলন মিলনায়তনে হাসপাতালের চিকিৎসক, ড্যাব নেতা ও সূদীজনদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি আরো বলেন, হাসপাতালে একটি হার্টের ইউনিট চালুর জন্য কাজ করছি। হার্ট ফাউন্ডেশনকেও আধুনিকায়ন করার কাজ করছি। তিনি বলেন, হাসপাতালের সেবার মান ও পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে, আরো ভালো করতে হবে।

তিনি বলেন,ব্রাহ্মণবাড়িয়ার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যার এই হাসপাতালকে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংযোজন, হৃদরোগ ও চক্ষু চিকিৎসাসেবা সচল এবং বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা বিভাগ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে। যাতে জেলার বিপুলসংখ্যক মানুষ এখান থেকে আরও উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।

তিনি হাসপাতালটির ইতিহাস তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হাসপাতালটির শয্যা সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করা হয়েছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে তৎকালীন প্রতিমন্ত্রী হারুন-আল- রশীদের অনুরোধ ও উদ্যোগে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ভবিষ্যতে এই হাসপাতালকে আরো উন্নত ও আধুনিক চিকিৎসা কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে।

প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হলে শুধু ভবন নির্মাণ বা শয্যা সংখ্যা বাড়ালেই হবে নাম, প্রয়োজন দক্ষ চিকিৎসক, নার্স, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং পর্যাপ্ত জনবল। এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে একটি আধুনিক ও উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা ড্যাব সভাপতি ডাঃ মোঃ মকবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।

সভায় ড্যাব নেতা ডাঃ আকতার হোসেনসহ চিকিৎসক, সাংবাদিক, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি সংস্কারকৃত শিশু ওয়ার্ড ও পেইন ওয়ার্ড উদ্বোধন করেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুওে ঘুরে দেখেন ও রোগীদের সাথে কুশল বিনিময় করেন।

Facebook Comments Box

Posted ১:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া