শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাথী চৌধুরী সভাপতি, শামীমা সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

“নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে রুখে দাড়াও” এই শ্লোগানে গত শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা পরিষদের সভাপতি শোভা পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গৌরি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার উপ-সম্পাদক রাণী আহাম্মেদ।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য সাজিদুল ইসলাম, মহিলা পরিষদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা নন্দিতা গুহ, উদীচী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন নাহার ও কবি আমির হোসেন।

সম্মেলনে বক্তারা সমাজে নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য নিরসনে নারী আন্দোলনে নারী- পুরুষ উভয়ে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

সম্মেলনে সাথী চৌধুরীকে সভাপতি ও শামীমা সিকদার দীনাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মহিলা পরিষদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

Posted ১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া