রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারত যাত্রা শুরু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত

দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারত যাত্রা শুরু

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও ভ্রমণ ভিসায় বাংলাদেশিদের ভারত যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই বছর পর প্রথম একজন বাংলাদেশি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন।

সরেজমিনে দেখা যায়, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় যাত্রীদের আগমন তুলনামূলক বেশি। তারা ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসছেন। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বেশিরভাগ যাত্রী এতদিন চিকিৎসা ভিসায় যাতায়াত করলেও এখন ভ্রমণ ভিসাধারীরাও যাত্রা শুরু করেছেন।

বন্দর-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কয়েকদিন ধরেই আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা বাড়ছে। ভারত সরকার পুনরায় ভ্রমণ ভিসা প্রদান শুরু করায় আগামী দিনে বাংলাদেশি যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, প্রায় দুই বছর পর ইস্যু করা ভ্রমণ ভিসায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার এক বাসিন্দা প্রথম ভারতে যান। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করেন এবং ৮ জুলাই ছয় মাস মেয়াদি ভিসা পান।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রথম একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় ভারত গেছেন। তিনি বলেন, ৮ জুলাই থেকে ভ্রমণ ভিসা ইস্যু শুরু হওয়ায় আগামী দিনে যাত্রী পারাপারের সংখ্যা আরও বাড়বে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে ভারত বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ভ্রমণ ভিসা চালু করা হয়েছে। গত ২৮ জুন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে একযোগে ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু হয়। ৮ জুলাই থেকে আবেদনকারীরা ভ্রমণ ভিসা পাওয়া শুরু করেন।

Facebook Comments Box

Posted ৪:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(520 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া