রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ফল মেলা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   477 বার পঠিত

আখাউড়ায় ফল মেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুন শনিবার সকালে আখাউড়া স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রে সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং পরিচালক মো. হাবিবুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোস্তাফা এমরান হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, কুমিল্লা অঞ্চল পার্টনার পোগ্রামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. সারোয়ার জামান প্রমুখ।

এ সময় উপজেলার শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সংবাদকর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাচ্ছুম।

তিনি জানান, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মত এবারও সার, বীজ এবং গাছের চারা বিতরণের মাধ্যমে সারাদেশের ন্যায় আখাউড়ায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার।

অতিথিরা বলেন, সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায়, সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে।

কৃষকদের সাথে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তার প্রতিফলন। তারা কৃষকদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া