আরিফুর রহমান আরিফ : | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বাঙালি অধ্যুষিত এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী Parkchester Jame Masjid-এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ এপ্রিল মসজিদের বেজমেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ কাইমুল আশরাফের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন মসজিদের ইমাম, খতিব ও রিলিজিয়াস ডিরেক্টর মাওলানা জুবাইর রাশিদ।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্য, অ্যাটর্নি, ট্রাস্টি বোর্ড ও কার্যকরী কমিটির বর্তমান ও সাবেক কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা মসজিদের উন্নয়নে পূর্বসূরিদের অবদানের কথা স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলুল, মোহাম্মদ কাইমুল আশরাফ ও আম্বিয়া মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটি:
সভাপতি মোহাম্মদ নুরুল আহিয়া, সহ-সভাপতি মো. আব্দুল মতিন ও মোহাম্মদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ শারফিন মুর্শেদ, সহ-সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, কোষাধ্যক্ষ তারেক আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ হোসেন চৌধুরী, এডুকেশন সেক্রেটারি মোহাম্মদ বাশার, সহকারী এডুকেশন সেক্রেটারি নাহিয়ান আহমেদ ভূইয়া, ফিউনারেল সেক্রেটারি মো. ফটিক মিয়া, সহকারী ফিউনারেল সেক্রেটারি আব্দুল জলিল, মেইনটেন্যান্স সেক্রেটারি ফারুক আহমেদ, ইসলামিক কালচারাল সেক্রেটারি জুয়েল আহমেদ এবং কার্যকরী সদস্য আবদুল ইসলাম ও জয়নাল আবেদীন চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল আহিয়া সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সাধারণ সম্পাদক সৈয়দ শারফিন মুর্শেদ বলেন, আগামী তিন বছরে মসজিদের সার্বিক উন্নয়ন, নতুন ভবন নির্মাণ ও কবরস্থান ক্রয়ের পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করবেন।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সফলতা, দেশ-জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদ ছাড়া অন্য সব পদে প্রার্থী না থাকায় অধিকাংশই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরে দাঁড়ানোয় মোহাম্মদ আব্দুল হাই একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
Posted ১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah