শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানেকটিকাটে বাকের আয়োজনে বর্ণাঢ্য শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপন

আরিফুর রহমান আরিফ :   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

কানেকটিকাটে বাকের আয়োজনে বর্ণাঢ্য শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপন

বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২ মে শনিবার বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত দিনব্যাপী এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত স্থানে হওয়ার কথা থাকলেও আকস্মিক বৈদ্যুতিক সমস্যার কারণে নিরাপত্তার স্বার্থে ভেন্যু পরিবর্তন করা হয়। পরে নতুন ঠিকানা এমডি ফক্স স্কুল, ৮৭০ ম্যাপল এভিনিউ, হার্টফোর্ড, কানেকটিকাটে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, আমেরিকান শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিশিষ্টজনদের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী আয়োজন দর্শকদের মুগ্ধ করে।

বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থী, ব্যবসায়িক স্টল এবং বাকের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি যেন এক টুকরো বাঙালির মিলনমেলায় পরিণত হয়। বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও প্রবাসে ঐতিহ্য ধরে রাখার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে এ আয়োজন।

বাকের কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ, অনুষ্ঠান আহ্বায়ক, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী সবার প্রতি লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(476 বার পঠিত)
পাত্র চাই
(426 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া