শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি ও লিমনের মরদেহ শনাক্ত, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

আরিফুর রহমান আরিফ :   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি ও লিমনের মরদেহ শনাক্ত, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৃথক ঘটনায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী—নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনের মরদেহ শনাক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশ ও বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (১ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। এর আগে তার ভাইকে ফোনে বিষয়টি নিশ্চিত করে ফ্লোরিডা পুলিশ বিভাগ।

দূতাবাস আরও জানায়, মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ ২ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। তার মরদেহ দুবাই হয়ে আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিনে নিখোঁজ হন বৃষ্টিও। পরে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

Posted ১:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া