শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে তরুণীর ঢং

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   405 বার পঠিত

লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে তরুণীর ঢং

বঙ্গ লুঙ্গির উৎপত্তিস্থল। লুঙ্গি বাঙালি পুরুষদের সবচেয়ে প্রচলিত বস্র হচ্ছে। যদিও এক ক্যালারের লুঙ্গিই বেশি জনপ্রিয়। তবে নানা রঙের লুঙ্গিও বেশ জনপ্রিয়। বিশেষ করে বাংলাদেশ ও ভারতে লুঙ্গি পড়েন পুরুষরা। বিশেষ বিশেষ ক্ষেত্রে নারীরাও পড়েন । বিশেষ করে পাহাড়ী অঞ্চলের ভিন্ন ধরনের লুঙ্গি পড়ে থাকেন তারা। তবে এবার লুঙ্গি পড়ে এক তরুণী মাতিয়ে দিয়েছেন লন্ডন শহর। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, বাংলাদেশে আজও গ্রাম তো বটেই ও শহরের অনেক পুরুষই এই পোশাক পরেন। এবার লুঙ্গি পরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাস্তায় বের হয়ে হৈচৈ ফেলে দিলেন ভ্যালেরি দানিয়া নামক দক্ষিণ ভারতীয় এক তরুণী।

ওই তরুণী ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তার পরনে নীল চেকপ্রিন্টের লুঙ্গির সঙ্গে বেগুনি রঙের টি-শার্ট। চোখে কালো সানগ্লাস। ছোট্ট ভিডিওর ক্যাপশানে লেখা হয়েছে ‘লুঙ্গি পরনে লন্ডনে’। হাসি মুখে বিলেতের রাস্তায় হাঁটতে দেখা যায় দানিয়াকে। পথে চলা বিদেশি নারী-পুরুষরা অনেকেই ওই তাকে কৌতূহলের চোখে দেখতে থাকেন। লুঙ্গি পরে ওই তরুণীকে একটি ডিপার্টমেন্টাল স্টোরেও ঢুকতে দেখা যা। সেখানেও লোকজন তার এই পোশাক খেয়ার করছিলো। ভিডিওটির পেছনে বাজতে থাকে দক্ষিণ ভারতীয় সিনেমার গান। তবে রাস্তায় হাটার সময় তার লুঙ্গি হাওয়া উড়িয়ে নিচ্ছেল প্রায়।

সেসময় ভ্যালেরি এক বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, এই পোশাকে তাকে কেমন লাগছে। জবাবে ওই বৃদ্ধ বলেন, তোমার পোশাক আমার ভীষণ পছন্দ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তরুণীর এমন কাণ্ড বহু নেটিজেনের নজর কেড়েছে। ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছেন। অধিকাংশ নেটিজেন তরুণীর প্রশংসা করেছেন। উপমহাদেশীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে গর্বিতভাবে প্রদর্শন করার জন্যই এ অঞ্চলের মানুষের প্রশংসা পেয়েছেন তিনি। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ৬:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া