শনিবার ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা প্রতিরক্ষা জোটে নতুন সদস্য নেওয়ার সুযোগ আছে: পাকিস্তান

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

মক্কা প্রতিরক্ষা জোটে নতুন সদস্য নেওয়ার সুযোগ আছে: পাকিস্তান

ছবি সংগৃহীত

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (এমজেডিএ) নতুন দেশ যুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আবেদন করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করেই তা বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ কথা জানান।

তিনি বলেন, একটি বিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এমজেডিএ এমন দেশগুলোর জন্য উন্মুক্ত, যারা সম্মিলিত দায়িত্ব ও অভিন্ন নিরাপত্তাসংক্রান্ত স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

তাহির আন্দ্রাবি আরও বলেন, কোনো দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগ দেওয়ার অনুরোধ জানালে রিয়াদ ও আঙ্কারার সঙ্গে পরামর্শ করে সেটি বিবেচনা করা হবে। তবে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বাংলাদেশও কি যুক্ত হচ্ছে?

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরব নিউজকে জানিয়েছিলেন, এ বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে স্বীকার করেন তিনি।

বাংলাদেশসহ অন্য কোনো দেশ শেষ পর্যন্ত চুক্তিতে যোগ দেবে কি না, বৃহস্পতিবারের ব্রিফিংয়ে সে বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি পাকিস্তানের মুখপাত্র। তবে নতুন সদস্য নেওয়ার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেছেন, আনুষ্ঠানিক প্রস্তাব এলে অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা করে তা বিবেচনা করা হবে।

তিন দেশের চুক্তিতে কী আছে?

চলতি মাসের শুরুতে মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো—তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যেই এই প্রতিরক্ষা সহযোগিতার ঘোষণা আসে। চুক্তিটি বাস্তবায়িত হলে তিন দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও বৃহত্তর মুসলিম বিশ্বের নিরাপত্তা কাঠামোতেও এর প্রভাব পড়তে পারে।

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দুই দেশ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি (এসডিএমএ) স্বাক্ষর করে। ওই চুক্তিতেও এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছিল।

নতুন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সেই সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া