শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত, মরদেহ এখনো উদ্ধার হয়নি

আরিফুর রহমান আরিফ :   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত, মরদেহ এখনো উদ্ধার হয়নি

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ। তার ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো তার পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রান্ত জানান, পুলিশ তাকে ফোন করে বৃষ্টির মৃত্যুর খবর জানায়। তিনি বলেন, বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া একটি মৃতদেহের অংশের সঙ্গে ডিএনএ পরীক্ষায় মিল পাওয়া গেছে, যা বৃষ্টির বলে নিশ্চিত করা হয়েছে। তবে পুরো মরদেহ উদ্ধার করা যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা এলাকায় অবস্থিত হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে আরেক নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া