শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের রেস্তোরাঁ ব্যবসার ইতি টানছেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   690 বার পঠিত

নিউইয়র্কের রেস্তোরাঁ ব্যবসার ইতি টানছেন প্রিয়াঙ্কা চোপড়া

অনেক শখ করে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আমেরিকার নিউইয়র্কে ভারতীয় খাবারের রেস্তোরাঁ দিয়েছিলেন। তার স্বামী নিক জোনাসের আবদারে রেস্তোরাঁর নাম দিয়েছিলেন ‘সোনা’। ভীষণ শখের সেই রেস্তোরা এবার বন্ধ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। সোশাল মিডিয়ায় সে খবরই জানালেন প্রিয়াঙ্কা।

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, আগামী ৩০ জুন বন্ধ হবে তার এ রেস্তোরাঁ। আমেরিকায় প্রিয়াঙ্কার অবস্থান এরই মধ্যেই শক্ত করে ফেলেছেন। পশ্চিমা গ্ল্যামারজগতে নিজের পরিচিতির পাশাপাশি এক রেস্তোরাঁর মালিক হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশে ভারতীয় রান্নার স্বাদ পৌঁছে দিতে এক বন্ধুর সঙ্গে যৌথ উদ্যোগে খুলে ফেলেছিলেন রেস্তোরাঁ।

২০২১ সালে নিউইয়র্কে মনীশ গোয়েলের সঙ্গে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। এর আগেও প্রিয়াঙ্কা জানিয়ে ছিলেন, “যে কোনো ব্যবসা শুরু করাই ক্যারিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ এবং গর্বেরও। ‘সোনা’র পথ চলার ক্ষেত্রে প্রিয়াঙ্কার অবদানও ঠিক সেরকমই। ভারতীয় রান্নার গল্প তার গল্প বলার মধ্যে দিয়ে একাধিকবার ফুটে উঠেছে।’

Facebook Comments Box

Posted ১০:১১ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(642 বার পঠিত)
পাত্র চাই
(451 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া