হাকিকুল ইসলাম খোকন | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 367 বার পঠিত
বহ্নিশিখা সঙ্গীত নিকেতন এর উদ্যোগে আজ ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করবে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। নিউইয়র্কের বাংগালি এলাক হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসেলজুইস সেন্টারে বিকাল সাড়ে ৫টায় সূচনা করা হবে। অনুষ্ঠানের সুচনা করা হবে।
এতে প্রধান অতিথি থাকবেন নিউইয়র্ক ষ্টেট এ্যাসেলীম্যান ষ্টিবেন রাগা।
বিশেষ অতিথি থাকবেন সেন্ট বারনাবাস হাসপতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রভাত চন্দ্য দাস ও বিশিষ্ট চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃচৌধুবী সারওয়ারুল হাসান। বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকল প্রবাসীদের সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সংগিত শিল্পী ড. সবিতা দাস।
Posted ২:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah