সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট | 417 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বালি ফেলে জলাশয় ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে মোঃ বাসির (৪০) নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৯ জুন রবিবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নে আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে এ অর্থ দন্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেটন মোঃ ফয়সল উদ্দিন।
আদালত সুত্রে জানা যায়, উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের তন্তর বাজার সংলগ্ন পূর্ব পাশের একটি জলাশয় বালি ফেলে ভরাটের কাজ চলছিল। খবর পেয়েবশির মিয়া। পরে আদালত পরিচালনা এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ সাজেদুর রহমান।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেটন মোঃ ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(৮) ধারায় ১ এক লক্ষ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।
Posted ১:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah