বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

গাজীপুরে উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন একই পরিবারের সদস্য।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে সফিপুর উড়াল সেতুর ওপর একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক, এক নারী ও এক শিশু ঘটনাস্থলেই নিহত হন।

ওসি মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া উড়াল সেতুটিতে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কিছুটা বেগ পেতে হচ্ছে।

ওসি আরও জানান, মোটরসাইকেলটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ বিভিন্নভাবে তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১:০৬ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া