মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অটোরিকশার নিচে চাপা পড়ে কলেজছাত্রীর মৃত্যু, আহত ২

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

নবীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অটোরিকশার নিচে চাপা পড়ে কলেজছাত্রীর মৃত্যু, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে সুমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। দুর্ঘটনায় এক তরুণীর প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে নবীনগর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রুয়াচালা গ্রামের মো. আমির হোসাইনের মেয়ে। তিনি নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বাবার ব্যবসার সূত্রে পরিবারের সঙ্গে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় আহত দুই শিক্ষার্থী হলেন সুমাইয়ার সহপাঠী ইভা (১৭) ও মিথিলা (১৭)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুমাইয়া ও তার দুই সহপাঠী ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন। পথে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মফিজুল ইসলাম খোকন নামের এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে সেটি সড়কের ওপর উল্টে যায়। এতে সুমাইয়া অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অংকন সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। আহত ইভা ও মিথিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগ ও সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া