দুলাল মিয়া : | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 16 বার পঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুর রহমান ফয়েজের নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে বিপুলসংখ্যক নারী-পুরুষ, নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে গাড়িবহর ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা শহরে জড়ো হন।
পরে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীরা জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল র্যালি ও সমাবেশে যোগ দেন।
র্যালিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে, একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুর রহমান ফয়েজ।
তিনি বলেন, ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে চান। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে এনে একটি শক্তিশালী ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান।
ফায়জুর রহমান ফয়েজ আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও শিক্ষার মানোন্নয়ন তাঁর অন্যতম অঙ্গীকার। একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব সমাজ প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করতে চান। এ সময় ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
Posted ২:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah