শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ও শিশু নির্যাতন বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপি শ্যামলের

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

নারী ও শিশু নির্যাতন বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপি শ্যামলের

নারী ও শিশু নির্যাতন, মাদক, কিশোর গ্যাংসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি শ্যামল বলেন, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ কোনোভাবেই বরদাশত করা যায় না। এসব অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, পাঁচ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা গেছে। এ পরিস্থিতি কাটিয়ে অপরাধ দমনে পুলিশকে আরও তৎপর হতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংঘর্ষে যারা মানুষ হত্যা করছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ সালিশের মাধ্যমে মীমাংসার সুযোগ নেই। অনেক ক্ষেত্রে ঘটনার পাঁচ-ছয় মাস পর সালিশের মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধপ্রবণতা কমে আসবে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

তিনি বলেন, স্বামীর সংসারে নির্যাতনের শিকার নারীরা আমাদেরই বোন ও কন্যা। সমাজে সংঘটিত সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করছে। চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, মাদকাসক্তি ও যৌতুকের কারণে নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, সাধারণ মানুষ তথ্য দিয়ে পাশে থাকলে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈনুল ইসলাম চপলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন এবং জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শফিকুল ইসলাম।

এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া