রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে গাজীপুর সিটি করপোরেশনের সালনা দেশিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের বয়স আনুমানিক ২১ বছর। তার পরনে কালো রঙের গেঞ্জি ও প্যান্ট ছিল।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাইয়ুম আলী জানান, ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া