রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

বাঞ্ছারামপুরে হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

১৮ এপ্রিল শনিবার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির উদ্যোগে দিনব্যাপী “হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ২০২৬” আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বিএইচএমএস অধ্যয়নরত) সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ রুহুল আমিন আব্দুল্লাহ।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মোঃ আবদুল খালেক খান। এছাড়া বক্তব্য রাখেন বাহোপ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মোঃ আবদুল ফরিদ, ডা. খাদেমুল বাশার, ডা. মাকসুদুল আলম দেলোয়ার, ডা. ইসমাইল এবং ডা. হোসাইন আহমেদসহ অন্যান্য চিকিৎসকরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মোঃ আবদুল কাদির বলেন, সঠিক প্রশিক্ষণ ও নিয়মিত চর্চা নিশ্চিত করা গেলে হোমিওপ্যাথি দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক ডা. মোঃ ফারুক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. এ.বি.এম. নাসির উদ্দিন এবং বাঞ্ছারামপুর উপজেলার হোসাইন হোমিও হলের স্বত্বাধিকারী ডা. হোসাইন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মিজানুর রহমান, ডা. দুলাল উদ্দিন, মোঃ মাসুম বিল্লাহসহ স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষার্থীরা। এছাড়া বক্তব্য দেন ডা. শেফালী হোসেন দিপু, ডা. আইরিন ও ডা. রোজি।

সেমিনারে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির বিভিন্ন দিক, এর কার্যকারিতা, গবেষণার সম্ভাবনা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।

সেমিনার শেষে বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের বাঞ্ছারামপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হন ডা. এ.বি.এম. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. হোসাইন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া