সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পিকআপে করে মাদক বহনের সময় ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট থানার হাদারপাড় গ্রামের মৃত আব্দু ছামাদের ছেলে মো. সেবুল আহাম্মদ এবং উপরগ্রাম আনফরের বাড়ি এলাকার মো. ছুমছু মিয়ার ছেলে ছালেহ আহাম্মদ।
পুলিশ জানায়, উদ্ধার করা ফেয়ারডিল সিরাপ ও পিকআপটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
Posted ১২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah