বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে জমিতে হালচাষের টাকা পাওনা ছিলেন আইয়ুব খান। সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে শুরু হওয়া সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে এবং সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া