শনিবার ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৩৮ সংযোগ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৩৮ সংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৪০৫ মিটার অবৈধ ৩/৪ ইঞ্চি এমএস পাইপ অপসারণ এবং প্রায় ৯০০ মিটার অবৈধ পাইপলাইন নেটওয়ার্ক অকার্যকর করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে আটজনকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে দিনব্যাপী সদর উপজেলার বিহাইর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকার সুযোগে একটি অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অবৈধ সংযোগের কারণে গ্যাস বিতরণব্যবস্থায় চাপ সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এরই পরিপ্রেক্ষিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে বিহাইর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ সংযোগ ও পাইপলাইন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কয়েকদিন পরই কিছু অসাধু চক্র আবার নতুন করে সংযোগ স্থাপন করে। ফলে অবৈধ সংযোগ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বাখরাবাদের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া