বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ পাইকারি বিক্রেতা আটক

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   32 বার পঠিত

৭ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ পাইকারি বিক্রেতা আটক

গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

আটক আব্দুল কাদের উপজেলার মুলাইদ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মুলাইদ এলাকায় পাইকারি বিক্রির উদ্দেশ্যে একটি ঘরে ইয়াবা রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীপুর মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে মুলাইদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মুলাইদ গ্রামের আব্দুল কাদেরের চৌচালা টিনশেড ভবনের দক্ষিণ-পূর্ব কোণের একটি বেডরুম থেকে তাকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পাইকারি বিক্রির উদ্দেশ্যে এসব ইয়াবা ওই ঘরে রাখা হয়েছিল।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম যায়যায়দিনকে বলেন, আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা নং-৪৯ করা হয়েছে। এই মামলায় তাকে মঙ্গলবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা দরকার। শ্রীপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।’

Facebook Comments Box

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া