বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহতদের পরিচয় নিশ্চিত করবে পুলিশ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহতদের পরিচয় নিশ্চিত করবে পুলিশ

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অগ্নিমিত্রা পাল। এ সময় তিনি বলেন, একটি বহুতল ভবনের ভেতরে একাধিক হোটেল চলছিল। সেখানে ছিল অসংখ্য ছোট ঘর ও বিপুলসংখ্যক এসি। এত অনিয়মের মধ্যেও কীভাবে কলকাতা পৌরসভা ট্রেড লাইসেন্স এবং বিদ্যুৎ সরবরাহের অনুমতি দিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।

নিহতদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশি নাকি ভারতীয় আছে তা নিশ্চিত করবে পুলিশ। পুলিশ মরদেহের পরিচয় নিশ্চিতে কাজ করছে।”

তিনি জানান, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং একজন শিশু রয়েছে। এছাড়া হোটেল থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

হোটেলগুলো কীভাবে ফায়ার সার্ভিসের ছাড়পত্র পেল এবং সিইএসসি কীভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিল, তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে এসব ক্ষেত্রে নিয়মনীতি মানা হয়নি।

অগ্নিমিত্রা পাল জানান, কলকাতা পৌরসভার আওতাধীন হোটেলগুলো অডিট করা হবে। এ ঘটনায় একটি কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের কথাও জানান তিনি। একই সঙ্গে হোটেলগুলোর অনুমোদন, ট্রেড লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হয়েছিল, তাও তদন্তের আওতায় আনা হবে।

বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ তৎপরতায় প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়। তবে ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া