অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত
ফাইল ছবি
বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন দায়িত্ব পেলেন বিএনপির এই প্রবীণ নেতা।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah