জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ রনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) জৈনা বাজার এলাকায় অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন রনিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে সরবরাহের কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah