শনিবার ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে দুই দিনের প্রশিক্ষণ শুরু

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে দুই দিনের প্রশিক্ষণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার বাড়ানো ও কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম ডি-নথি বিষয়ে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কাগজহীন কার্যক্রম চালুর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাঁরা মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন। পরে নিজ নিজ দপ্তরে ডি-নথি কার্যক্রম চালু ও বাস্তবায়নে সহায়তা করবেন।

দুই দিনের প্রশিক্ষণে ই-নথি ও ডি-নথি ব্যবস্থার পরিচিতি, লগইন প্রক্রিয়া, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড ও ব্যবস্থাপনা, ডাক অনুসরণ, অনলাইনে সিদ্ধান্ত গ্রহণ, নথি উপস্থাপন, নোট লেখা, খসড়া পত্র তৈরি, ডিজিটাল নথি নম্বর ও শাখা কোডসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম ও উপপরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

প্রশিক্ষণের প্রথম দিনের সমাপনী সেশনে ডিজিটাল নথি নম্বর, নথির ধরন কোড ও দলীয় উপস্থাপনা অনুষ্ঠিত হয়। শনিবার সমাপনী মূল্যায়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হবে। পরে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান।

Facebook Comments Box

Posted ৩:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া