মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দুই বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং লিডার আটক

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

গাজীপুরে দুই বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং লিডার আটক

গাজীপুরের বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও একটি এয়ারসফট পিস্তলসহ জাহিদ হাসান নামে এক কিশোর গ্যাং লিডারকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম।

র‌্যাব জানায়, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, অস্ত্রের মহড়া, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে বানিয়ারচালা এলাকায় অভিযান চালায় র‌্যাব-১-এর একটি দল। এ সময় জাহিদ হাসানের বসতবাড়ির শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তলসদৃশ একটি খেলনা এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া