নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের অতি দরিদ্র মোবারকের পা ভেঙে যাওয়ার পর অর্থের অভাবে প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে না পারায় তিনি ও তার পরিবার অসহায় হয়ে পড়েছিলেন। ঠিক এমন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।
মোবারকের চিকিৎসার দায়িত্ব নিয়ে মোর্শেদ আলম আবারও দেখিয়েছেন যে রাজনীতির জয়-পরাজয়ের ঊর্ধ্বে মানুষের বিপদে পাশে দাঁড়ানোই একজন নেতার সবচেয়ে বড় পরিচয়। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই নেতার প্রকৃত অর্জন—এই বার্তাই তিনি দিয়েছেন।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁরা আশা করছেন, মোবারক দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।
মোর্শেদ আলমের এই উদ্যোগ প্রমাণ করেছে—মানুষের পাশে থাকাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah