সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত পেরিয়ে ঢাকায় যাচ্ছিল চোরাই কম্বল, বিজিবির অভিযানে জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

সীমান্ত পেরিয়ে ঢাকায় যাচ্ছিল চোরাই কম্বল, বিজিবির অভিযানে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪২৬ পিস অবৈধ ভারতীয় কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৬০ হাজার টাকা।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী ‘রোমার পরিবহন’ নামে একটি বাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা বাসটি থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে বাসটির ভেতর থেকে ৪২৬ পিস ভারতীয় উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়। বিজিবির দাবি, এসব কম্বল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল।

জব্দকৃত চোরাই কম্বলগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

Posted ৩:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া