সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত
মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জের কামাউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত মৈত্রীস্তম্ভটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। উদ্বোধনের পর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে মৈত্রীস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭২ কোটি টাকা।
উদ্বোধনের পর জেলা প্রশাসক স্মৃতিস্তম্ভটি ঘুরে দেখেন। দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ২০ ও ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় ভারতীয় মিত্রবাহিনী। যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ১ হাজার ৬৬১ জন ভারতীয় সৈন্য নিহত হন।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah