মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পণ্ড : আহত ১০

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   512 বার পঠিত

আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পণ্ড : আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে উদ্বোধনের পরই দু’পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ ১৭)। এসময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ফলে টুর্ণামেন্টের সকল খেলা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, আজ ১২ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার তাপ বিদ্যুৎ কেন্দ্র মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ ১৭) এর উদ্বোধন করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু।

আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে উদ্বোধনী দিনে চরচারতলা ইউনিয়ন বনাম দূর্গাপুর ইউনিয়ন ও আশুগঞ্জ সদর ইউনিয়ন বনাম শরীফপুর ইউনিয়নের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু উদ্বোধনের পর খেলা শুরুর আগেই বয়স যাচাই করে চরচারতলা ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়নের খেলোয়াড় নির্বাচন নিয়ে দু-পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পরে। এক পর্যায়ে আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া বাকবিতন্ডায় লিপ্ত হয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও আশুগঞ্জ থানার ইন্সপেক্টরের (তদন্ত) সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মাঝেই উভয় পক্ষের লোকজন চেয়ার ছুড়াছুড়ি ও সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ লাঠিচার্জ করে আধা ঘণ্টা চেষ্ট চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে চরচারতলা ইউনিয়ন ও শরীফপুর ইউনিয়নের খেলোয়াড়রা খেলার উপযুক্ত পরিবেশ নেই দাবি করে মাঠ ত্যাগ করে। পরে বাধ্য হয়ে টুর্ণামেন্টের সকল খেলা স্থগিত ঘোষণা করেন ইউএনও।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় আপাতত টুর্ণামেন্ট স্থগিত করা হয়েছে। তাৎক্ষনিকভাবে উভয় পক্ষকে নিয়ে বিরোধ মিটিয়ে দেয়া হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, পুলিশ দ্রুত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া